পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: সার্ভার ক্ষতিগ্রস্ত, বন্ধ ইন্টারনেট
স্ট্রিম সংবাদদাতাপাবনা
-f93a83-480x270.webp)
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুরোনো ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) অভ্যন্তরীণ সার্ভার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে ২ নম্বর গেটসংলগ্ন ভবনে অগ্নিকাণ্ডের তিনদিন পরও কেন্দ্রের অভ্যন্তরীণ ইন্টারনেট স্বাভাবিক হয়নি।
প্রকল্প সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রূপপুর প্ল্যান্ট ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিএইসির বেশ কিছু দাপ্তরিক নথিপত্রও পুড়ে গেছে।
ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।’
-c9ef83.jpg)
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে রূপপুর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সদস্যরা ভবনের সিসিটিভি ফুটেজ, বৈদ্যুতিক সংযোগ ও বিভিন্ন আলামত পরীক্ষা করছেন।
সাইট ইনচার্জ মো. রুহুল কুদ্দুস বলেন, ‘পুড়ে যাওয়া দাপ্তরিক নথির ব্যাকআপ থাকায় দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি হবে না। তবে সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক সমস্যা হচ্ছে। ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।’
তবে এই ঘটনা প্ল্যান্টটির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। এর আগেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও (আইএইএ) রূপপুরের অগ্নি-নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পারমাণবিক কেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তিসহ ২০০ জনের বেশি প্রশিক্ষিত অগ্নিনির্বাপক কর্মী থাকা জরুরি। অথচ বর্তমানে সেখানে মাত্র ৪৯ জন রয়েছেন।
.png)






