
লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফিরে আসা এসব ব্যক্তিদের বেশিরভাগই অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় গিয়েছিলেন। তাঁদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
এসব বাংলাদেশিদের ফেরাতে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, দেশটির সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম যৌথভাবে কাজ করেছে।
আজ দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া আইওএম প্রত্যেকের পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।
.png)






