ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৬) ও ছেলে নীরব (২)।
নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিলে কাজ করেন। রফিকুল পরিবারসহ ভালুকা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে কারখানা থেকে কাজ শেষ করে বাসায় ফেরেন রফিকুল ইসলাম। এসে তিনি ঘরের দরজায় তালা লাগানো দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন তিনি। এরপরই স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিহত ময়নার দেবর নজরুল ইসলামও একই বাসার পাশের কক্ষে থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পুলিশ বলছে, নজরুল ইসলাম মূলত এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন।
পুলিশ আরও জানিয়েছে, নজরুল ইসলাম ২০২২ সালে গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি ছিলেন। সেই মামলায় তিনি দুই বছর দুই মাস কারাগারে ছিলেন। ঘটনার পর থেকেই তাঁকে খুঁজে বের করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত নজরুলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
৩৫ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন।
১ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে নতুন সরকার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এ কথা জানান। তিনি বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের তারিখ পেছানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
১ ঘণ্টা আগে