বিরোধী দলকে ববি হাজ্জাজ

সমালোচনা করেন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে বাধা দেবেন না

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৯: ৩৮
সংসদে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ভিডিও থেকে নেওয়া ছবি
সংসদে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ভিডিও থেকে নেওয়া ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিরোধী দল সমালোচনা করতে পারবে তবে সরকারের মূল লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা দেওয়ার চেষ্টা করা যাবে না। রোববার (১৪ জুন) সংসদে বাজেট অধিবেশনের সম্পূরক আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই। বিরোধী দলের যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, সমালোচনা করতে পারেন; কিন্তু মূল লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা দেওয়ার চেষ্টা করবেন না।’

প্রস্তাবিত বাজেটকে ‘জনগণবান্ধব’ অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথম থেকেই পরিষ্কার ছিল যে আমরা শিক্ষা খাতকে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হিসেবে দেখব। সে অনুযায়ী এই খাতেই বড় বরাদ্দ রাখা হয়েছে।’

ববি হাজ্জাজ আরও বলেন, ‘আজকে আমরা যেভাবে শিক্ষার দিকে তাকাচ্ছি, ২০ বছর আগে এই ব্যবস্থা নিলে বাংলাদেশের চেহারা উন্নত মানের হতো। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী শিক্ষাখাতে বাজেট দিয়েছেন, ২০ বছর আগে তা পেলে পুরো বাংলাদেশের চেহারাই বদলে যেত।’

প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমকে ফাউন্ডেশনাল নলেজ স্তর উল্লেখ করে তিনি বলেন, বিগত ২০ বছর ধরে প্রাথমিক শিক্ষায় আমরা যে অরাজকতা দেখেছি, তার ফলাফল পরিষ্কার। ববি হাজ্জাজ বলেন, ‘সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়।’ এই বৈষম্য ও অরাজকতা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষকদের অবস্থান, অবকাঠামো ও প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত