রাজধানীতে সাংবাদিকের বাসায় চুরি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্ট্রিম ছবি
ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্ট্রিম ছবি

রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক মো. মোফাখখারুল ইসলাম মারুফের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাসা থেকে দুটি ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

মারুফ অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এর সাংবাদিক। এ ঘটনায় গত সোমবার রাতে (২৪ আগস্ট) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর ২৬৩৩।

মারুফ জানান, গত সোমবার দুপুরে মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট রোডের বাসার তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। গত কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় তিনি একাই বাসাটিতে থাকতেন। গত সোমবার অফিসে কাজ করার সময় প্রতিবেশীর মাধ্যমে তিনি দরজার তালা ভাঙার বিষয় জানতে পারেন। খবর পেয়ে বাসায় গিয়ে ঘরের আলমারি খোলা অবস্থায় দেখতে পান। এ সময় কাপড়চোপড়সহ ঘরের মূল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র এলোমেলো পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে নিজের ব্যবহৃত দুটি ল্যাপটপ চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

তিনি আরও জানান, ঘটনার দিন দুপুরের পর যেকোনো সময় চোরের দল দরজার তালা ভেঙে রুমে ঢুকেছিল।

এ বিষয়ে তদন্ত করছেন মোহাম্মদপুর থানার এসআই উখামং রাখাইন। তিনি স্ট্রিমকে জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আজ-কালের মধ্যে পুলিশের সাইবার টিমের সহায়তা নিয়ে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত