স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মিলার বলেন, “আমরা এই নতুন সরকারের কাছে প্রত্যাশা করি যে, পূর্ববর্তী প্রশাসনের শুরু করা সংস্কার কার্যক্রমগুলো তারা অব্যাহত রাখবে। বিশেষ করে বিচার বিভাগীয় সংস্কার, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং অভিবাসন ব্যবস্থাপনায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া চালুর বিষয়ে আমাদের বিশেষ আগ্রহ রয়েছে।”
ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, “আমরা ইউরোপীয় ইউনিয়ন হিসেবে বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার হতে চাই। ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী। আমরা এই নতুন নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে এবং তা আরও গভীর করতে আগ্রহী।”
অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) স্বাক্ষর নিয়ে এক প্রশ্নে তিনি জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পিসিএ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং নিকট ভবিষ্যতেই তা স্বাক্ষরিত হতে পারে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি প্লাস) এবং শ্রম আইন নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “কোনো বিষয়ই আলোচনার বাইরে ছিল না। রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন, মানবিক ইস্যু ও অভিবাসনসহ সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আমরা কথা বলেছি।”

ভুক্তভোগীরা থানায় গেলে শুধু জিডি করতে বলা হয়। অথচ পুলিশের অপরাধ নথিতে জিডির তথ্যই থাকে না। এতে অপরাধের প্রকৃত চিত্র পুলিশের প্রতিবেদনে উঠে আসে না, যা কার্যত অপরাধীদের উৎসাহিত করছে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে সোমবার (২৫ মে) রাতে মামলা করেছে পুলিশ। গত রোববার রাতে ভারী অস্ত্র ও বুলডোজার নিয়ে সেখানে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা বেজে ৫৫ মিনিট। টিকিটে লেখা নির্ধারিত সময়েই চাকা গড়াল নাবিল পরিবহনের। বাসের নরম আসনে গা এলিয়ে দিতেই চোখে পড়ল পরিপাটি করে রাখা একটি কম্বল আর এক বোতল পানি। বরাবরের মতোই মনে মনে ছক কষে নিলাম—কম্বল মুড়ি দিয়ে এক ঘুম দেব, চোখ মেললেই দেখব বাড়ির চেনা পথঘাট।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত হবে। ঈদের দিন সকাল ৯টার একমাত্র জামাতের জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে