
‘নববর্ষে হে সৃষ্টির দ্যুতি, এসো নিত্য হর্ষে’– প্রতিপাদ্যে নাচেগানে নতুন বছরকে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখী শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল প্রাঙ্গনে হয় অনুষ্ঠানটি। জাতীয় সংগীতের পর সমবেত সংগীত, গম্ভীরা, একক সংগীত, নৃত্য, কবিতা, লাঠি খেলা ও ব্যান্ড সংগীত পরিবেশন করেন শিল্পীরা। পরে উপস্থিত সবার জন্য ছিল পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন।
বিভাগের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক ইফাদ হাসান স্ট্রিমকে জানান, আবহমান বাংলায় যেসব খেলাধুলা ছিল, যেমন: হাড়িভাঙ্গা, হাডুডু, মোরগ লড়াই, লাঠিখেলা, এগুলো তারা তুলে ধরেছেন।
আরেক শিক্ষার্থী ও জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস জয় বলেন, বর্তমান সময়ে এই নববর্ষের গুরুত্ব অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে এমন আয়োজন করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। বাংলা ঐতিহ্যকে নগরায়তনে তুলে ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য।
.png)






