সৌদি আরবে অগ্নিকাণ্ডে নওগাঁর ৭ জনের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নওগাঁ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২৩: ৫৮
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় আত্রাইয়ের সাত প্রবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি জানান, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের খোরদাম এলাকার সোফা কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।

ইউএনও মো. মনিরুজ্জামান জানান, নিহত প্রবাসীদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। প্রবাসে কাজ করা এসব কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিজ গ্রামের পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

এদিকে অগ্নিকাণ্ডে মোট নিহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়ালেও আত্রাই উপজেলা প্রশাসন এখন পর্যন্ত আত্রাইয়ের সাতজন প্রবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। নিহতদের স্বজনরা সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত