স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে একটি স্টিলের ল্যাম্পপোস্ট কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে দুই যুবকের। তারা হলেন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার হৃদয় মিয়া (২৭) ও আকুয়া এলাকার মো. রাকিব মিয়া (৩২)। সোমবার বিকেলে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠের এক পাশের পরিত্যক্ত ভবনের পেছন থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, বিকেল পাঁচটার দিকে জিলা স্কুলের পরিত্যক্ত ছাত্রাবাসের একটি টিনশেড ভবনের পেছনের প্রাচীরসংলগ্ন সিটি করপোরেশনের সোলার প্যানেল ল্যাম্পপোস্ট কেটে চুরির সময় ওপরের অংশ পিডিবির সঞ্চালন লাইনে লেগে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত ছাত্রাবাসের পেছনে স্টিলের একটি ল্যাম্পপোস্টের গোড়া কাটা ছিল। পাশেই কয়েকটি হ্যাকসো ব্লেড ছড়িয়ে ছিল। এই ব্লেড দিয়ে কেটে বিদ্যুতের খুঁটি চুরি করতে চেয়েছিলেন দুই যুবক। সে সময় বিদ্যুৎস্পৃষ্টে তাঁদের মৃত্যু হয়। মাঠে খেলার সময় এক ব্যক্তি দুজনের দগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
নিহত রাকিবের বড় ভাই রাজন বলেন, 'রাকিব ভাঙারি ব্যবসা করে। বিকেলে আমার ভাতিজি আমাকে ফোন করে জানায় যে রাকিব মারা গেছে। আমার বিশ্বাস হচ্ছিলো না। ঘণ্টাখানেক আগেই আমি রাকিবের সাথে কথা বলেছিলাম। সে তখন জানিয়েছিলো ভাঙারির মালামাল কিনছে। এরপর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসি।'
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, যে স্থানে দুই যুবককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে মানুষ যায় না।

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ মিনিট আগে
খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সহজে বোঝার জন্য মোড়কের শুরুতেই তা উল্লেখ করা জরুরি। এক্ষেত্রে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। শনিবার (৯ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
১৫ মিনিট আগে
প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে এএস লেভেলের (এ লেভেলের অংশ) গণিত পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম বিট সুগার মিল কৃষি শিল্পে সম্ভাবনা তৈরি করেছে। সরকার এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সব সহায়তা দেবে।
১ ঘণ্টা আগে