সরকারি বরাদ্দের কোনো তেল নেবেন না ফকির মাহবুব
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, তিনি আগামী তিন মাস সরকারি বরাদ্দের জ্বালানির পুরোটাই নেবেন না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে জানানো হয়, ফকির মাহবুব আনাম এপ্রিল, মে ও জুনের জ্বালানি সুবিধা না নেওয়ার কথা জানিয়েছেন।
একইদিন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা আরেক চিঠিতে বলা হয়, সরকারি পরিচালন ব্যয় কমাতে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে গাড়ির মাসিক বরাদ্দ জ্বালানি কমানোর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কার্যক্রমে ব্যবহারের জন্য গাড়ির মাসিক বরাদ্দ জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
সরকারের বরাদ্দ দৈনিক ১৮ লিটার জ্বালানির পরিবর্তে তারা ৩০ শতাংশ হ্রাসে ১২.৬ লিটার জ্বালানি পাবেন। এটি বাস্তবায়নের জন্য সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
.png)






