স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে (গুদামঘর) আগুন দিয়েছে দুর্বৃত্ত। ভবনের সিসি টিভির ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে প্রবেশের পরই আগুনের রশ্মি দেখা গেছে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ২০০৮ ও ’০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফর্ম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক কার্যালয়ের গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণের মধ্যেই স্টোর রুমে আগুনের রশ্মি দেখা যায়। পরে ওই যুবক গেট টপকে বের হয়ে যান।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন বলেন, “মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিল। তিনি বিষয়টি টের পেয়ে ‘কে? কে?’ বলতেই ওই যুবক পালিয়ে যান। তবে আগুন নেভাতে বেশি সময় লাগেনি। ভবনের নিয়মিত নিরাপত্তা জোরদার করা হবে।’
আগুনের খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাস্থল ঘুরে দেখেছেন। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, নির্বাচন কার্যালয়ে আগুনের ঘটনাটি তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
১৪ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৪৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে