এলএনজি সরবরাহ কম, ২৫ জুন পর্যন্ত চাপ কম থাকবে গ্যাসের
স্ট্রিম প্রতিবেদকঢাকা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সোমবার (২২ জুন) রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।
বিজ্ঞপ্তিতে দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। তিতাস গ্যাসের সেবা এলাকা ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় বিস্তৃত।
তিতাস জানিয়েছে, তাদের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের সংযোগে এই ক’দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে। এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাসের আওতাভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাসের চাপ কম পাওয়ার সম্মুখীন হতে পারেন।
এলএনজি সরবরাহ কেন কমেছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য নেই। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
.png)






