স্ট্রিম প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গ্রেপ্তার হয়েছে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের সম্মুখ সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে বক্তব্য দেন।
বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ তাঁর ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় আসেন। বিষয়টি জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মী জানতে পেরে থানায় গিয়ে তাঁকে শনাক্ত করেন। পরে তাঁরা থানার ওসিকে অবহিত করলে পুলিশ আজাদকে গ্রেপ্তার করেন।
ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের নেতারা নির্দোষ ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। ওই দোসরকে পুলিশ গ্রেপ্তার করেছে।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগেরও কর্মী। তাঁকে ২০১৮ সালে উপজেলার বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি নামাজ ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।
৬ মিনিট আগে
সদ্য ক্ষমতাসীন জোট কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৩ মিনিট আগে
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
১ ঘণ্টা আগে