-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বরিশালের বেতাগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই সামরুল হাসান।
তিনি বলেন, মামলায় চার শিক্ষক ও ছয় ছাত্রকে আসামি করা হয়। এর মধ্যে গ্রেপ্তার কিশোর ২ নম্বর আসামি। মামলায় তার বয়স ২২ বছর উল্লেখ করা হলেও, প্রকৃতপক্ষে সে কিশোর। বয়স ১৩ থেকে ১৪ বছর হবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
এর আগে, শিশুটিকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে- এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। এতে সাভারের পূর্ব শাহবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি বলাৎকারের অভিযোগ আনা হয়েছে। অন্য চারজনের বিরুদ্ধে বলাৎকার ও অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
.png)







