স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কারাধীন ৯টি আবাসিক হলের সম্ভাব্য ‘বিকল্প অস্থায়ী’ স্থান হিসেবে উত্তরার দিয়াবাড়ি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আজু বুধবার (২৬ নভেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের একটি সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মাণ কাজ শুরু হবে এবং হল সংস্কার কাজ চলমান রয়েছে। নতুন হল নির্মাণ ও হল সংস্কারের সময়ে শিক্ষার্থীদের স্থানান্তরের জন্য বিকল্প আবাসনব্যবস্থা খুঁজে বের করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গতকাল বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উত্তরার দিয়াবাড়ি এলাকা পরিদর্শন করেছে। সম্ভাব্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও অবকাঠামোগত বিষয় সরেজমিন পরিদর্শন করে তারা সম্ভাব্য ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেন।
পরিদর্শক দলের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা স্ট্রিমকে বলেন, ‘ছেলে ও মেয়েদের মিলিয়ে মোট ৯টি হলে সংস্কারকাজ প্রয়োজন। এই সময়ে শিক্ষার্থীদের বিকল্প আবাসনের জন্য প্রাথমিকভাবে পরিদর্শন করা হয়েছে উত্তরার দিয়াবাড়ি। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি।’
উল্লেখ্য, গত ২১ ও ২২ নভেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৪ বার ভূমিকম্পের ঘটনা ঘটে। এরপর এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ফাটল দেখা দেয়। এই অবস্থায় হলে থাকা ঝুকিপূর্ণ বিবেচনা করে প্রশাসন ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়। ভূমিকম্পের পর হাজী মুহম্মাদ মুহসীন হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের একটি অংশ নিজেদের হল থেকে বের হয়ে যান। পরে তাঁরা সংবাদ সম্মেলন করে জানান, ভূমিকম্পের কারণে সৃষ্ট ফাটল দেখে ভীত হয়ে তাঁরা পলাশিতে কর্মচারী ভবনে ওঠেন।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৬ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
২ ঘণ্টা আগে