আটক ২৩ জনকে বোদা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে একজনকে ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
স্ট্রিম প্রতিবেদক

পঞ্চগড়ের দুইটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৪ জনকে আবারও ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬) দিবাগত রাতে সদর ও বোদা উপজেলার দুইটি সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার (১৭ জুলাই) তাদের আটক করে বিজিবি।
আটক ব্যক্তিদের মধ্যে ৮ পুরুষ, ৮ নারী ও ৮ শিশু রয়েছে। তাদের মধ্যে ২৩ জনকে বোদা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে একজনকে ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
এর আগে গত দুই মাসে ৮ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ মোট ১১৬ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
বিজিবি ও পুলিশ জানায়, বুধবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দেয় বিএসএফ। একই সময় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে ঠেলে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ভেতর থেকে তাদের আটক করে বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জনের বাড়ি বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তবে একজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাঁর বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ব্যক্তিদের আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের নিরাপদ আশ্রয়ে রেখে তদন্তের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরসহ আইনি ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে।’
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘দুই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ২৪ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের টহল দল তাদের আটক করে। একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে