স্ট্রিম প্রতিবেদক

ঢাকার উপকণ্ঠ সাভারে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আটক বাকিরা হলেন– নাহিদের সহযোগী নাহিদের সহযোগী রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু এবং মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ।
সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের একটি দল। তাদের মধ্যে নাহিদ তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজ, আটটি রামদা ও পাঁচটি সামুরাই জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নয়, তাদের গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসী হিসেবে।
২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে নাহিদকে আটক করেছিল র্যাব। সে সময় তাঁর কাছে ছিল যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।

গ্রেপ্তারের বিষয়ে সোমবার বিকেলে ঢাকার বসিলা ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি বলেন, গেল ১৫ দিনে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে চারটি ও পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটি পিস্তল জব্দ করা হয়। সে সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে সোমবার ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে স্বপন শেখ নামে তাদের আরেক সহযোগী পালিয়ে যান বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, তারা জানতে পেরেছেন নাহিদ ও তাঁর সহযোগী স্বপন বিভিন্ন স্থানে অস্ত্র বিক্রি করেন। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এমন অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো গ্রেপ্তারদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। আমরা আসলে রাজনৈতিক দলের লোক হিসেবে কাউকে গ্রেপ্তার করিনি; গ্রেপ্তার করেছি সন্ত্রাসী হিসেবে।’
সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, গত ১৫ দিনে বিভিন্ন সময় যেসব অস্ত্র উদ্ধার করেছি, সেই আসামিরা এই আসামিদের নাম বলেন। এখান থেকে তারা অস্ত্র কিনেছে বা অস্ত্র পেয়েছে।
নির্বাচন ঘিরে আশঙ্কার বিষয়ে জানতে চাইলে এই সেনা কর্মকর্তা বলেন, আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। গত তিন দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে এই তিনটা অস্ত্রসহ প্রায় ২১ থেকে ২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে যেন নির্বাচন ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা না করতে পারে।
তিনি আরও বলেন, তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেছি। কিছু তথ্য পেয়েছি। পরবর্তী অভিযানের জন্য আমরা সেই তথ্য গোপন রাখছি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
২ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৩ ঘণ্টা আগে