মধ্যরাতে একযোগে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের চাহিদার সঙ্গে লোডশেডিং বাড়ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ‘নেভিগেটিং বাংলাদেশ এনার্জি ক্রাইসিস: ইমিডিয়েট প্রায়োরিটিজ অ্যান্ড দ্য পাথ টু এ সাসটেইনেবল এনার্জি ফিউচার’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন জ্বালানিমন্ত্রী।
তিনি বলেন, ‘আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা ছিল সর্বোচ্চ চাহিদার পিক আওয়ার, এখন সে ধরন বদলে গেছে। মধ্যরাতে চাহিদা দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজার মেগাওয়াট।’
ইকবাল হাসান মাহমুদ জানান, ব্যাটারিচালিত রিকশার চার্জিংয়ের বড় অংশই অবৈধ সংযোগের মাধ্যমে হয়ে থাকে। সরকার এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বাধার মুখে পড়ছেন বলেও জানান মন্ত্রী।
.png)




-78ae87-256x144.webp)

