স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় অভিযুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আইনগত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ রোববার (২৫ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। এটি এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিন।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আদালত সূত্রে জানা গেছে, আজকের কার্যদিবসে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার অবশিষ্ট যুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও আইনি বিশ্লেষণ আদালতের সামনে তুলে ধরা হবে।
মামলার নথিপত্র ও ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি নিষ্পত্তির চূড়ান্ত ধাপে প্রবেশ করে। এর পর ২২ জানুয়ারি শুনানির দ্বিতীয় দিনে প্রসিকিউটর মিজানুল ইসলাম দিনভর ট্রাইব্যুনালের সামনে সাক্ষীদের জবানবন্দি এবং তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও দালিলিক নথিপত্র উপস্থাপন করেন।
শুনানিতে প্রসিকিউশন দাবি করে, আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ওই দিনের কার্যক্রম শেষে আদালত আজ (২৫ জানুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।
আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হলে পরবর্তী ধাপে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে মাত্র ৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকি ২৪ জন আসামি এখনো পলাতক। পলাতক আসামিদের ন্যায়বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল চারজন স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ২৪ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ৩০ জুন ট্রাইব্যুনাল তা আমলে নেন। এরপর ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়। গত ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছিল। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে মামলাটি এখন রায়ের পূর্ববর্তী ধাপে পৌঁছেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে