স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রেজাউল করিম লাভলু (৪৮), আব্দুল কাদের (৫৫) ও মোহাম্মদ রিফাত হোসেন (২২)।
শিবালয় থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায় প্রতিহত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পার্কিং করে রাখা বাসটি সাবেক মন্ত্রী মুন্নু মিয়ার নামে প্রতিষ্ঠিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মালিকানাধীন।
বাসটির মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তী সময়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতা ও অগ্নিসংযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাজনৈতিক উদ্দেশ্য ও সংগঠিত পরিকল্পনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে শিবালয়ের উথলী এলাকার সারমানো ফিলিং স্টেশনের পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করে রাখা স্কুলবাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২৭ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে