জাতীয় নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। তবে টানা ছুটি পেয়ে সোমবার অফিস শেষের পরই রাজধানী ছাড়তে শুরু করেন অনেকে। এতে ঈদের সময়ের মতোই বাস-ট্রেনে দেখা গেছে উপচে পড়া ভিড়।
রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এবং ঢাকার অদূরে সাভার এলাকায় দেখা গেছে, কেউ একা, কেউবা পুরো পরিবারসহ যাচ্ছেন গ্রামের বাড়িতে। তবে যানবাহন কম থাকায় পড়তে হয় ভোগান্তিতে। যাত্রীর চাপ থাকায় ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগও করেন কেউ কেউ।
যাত্রাবাড়ী এলাকায় বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন গোপালগঞ্জের ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘এখানে যাত্রীর অভাব নেই। কিন্তু গাড়ি না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। ভাড়াও একটু বেশি হয়ে যাচ্ছে।’
একই অভিযোগ নড়াইলের ইমন আলীর। তিনি বলেন, ‘আবদুল্লাহপুর থেকে বাস না পাওয়ায় যাত্রাবাড়ী আসছি। কিন্তু এখানেও পাচ্ছি না। বাড়ি ফিরব কেমনে তা নিয়ে চিন্তায় আছি। এর মধ্যে আবার ভাড়া বেশি নিচ্ছে।’
অবশ্য ভাড়া বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করে যাত্রাবাড়ী এলাকায় শ্যামলী বাসের কাউন্টার কর্মী মিজান বলেন, ‘ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। তবে যাত্রীদের ভালো ভিড় দেখা যাচ্ছে। জ্যাম থাকায় বাস আসতে একটু দেরি হচ্ছে।’

এদিকে রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশনেও যাত্রীর চাপ দেখা গেছে। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে অনেকেই ছাদে উঠে যান।
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড; নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ ও বাইপাইল; আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘরমুখো যাত্রীর চাপ দেখা গেছে। মূলত সাভার, আশুলিয়া ও পার্শ্ববর্তী ধামরাইয়ে বিভিন্ন পোশাক কারখানা ছুটির পর ঢল নাম ঘরমুখো মানুষের।
যাত্রীরা জানান, নির্বাচনের কারণে দীর্ঘ দিন পর লম্বা ছুটি পাওয়া গেছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে ও ভোট দিতে তারা গ্রামে যাচ্ছেন।
গাইবান্ধা যেতে স্বামী ও মেয়েকে বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন নাসিমা বেগম। তিনি বলেন, ‘দেশে তো ইলেকশনের উদ্দেশ্যেই যাইতেছি। কিন্তু এভাবে তো ভোগান্তি হইতেছে। বাচ্চারা রাতে খুব খারাপ অবস্থায় আছে। ভাড়াও বেশি নিতেছে।’
চাঁপাইনবাবগঞ্জে যেতে বাসের অপেক্ষায় থাকা হাসান আলী বলেন, ‘টিভিতে বারবার দেখাচ্ছে, নিরাপদে যাওয়া যাবে। ভাড়া কম নেবে, বেশি না। কিন্তু কই সেই নিরাপত্তা? পুলিশই তো নাই। কাউরেই দেখতেছি না।’
গাজীপুরের বাড়ির উদ্দেশে রওনা দেওয়া পোশাকশ্রমিক আজিজুল ইসলাম বলেন, ‘আমি থাকি আশুলিয়ায়। তিন দিনের ছুটি পাওয়ায় বাড়ি যাচ্ছি। বাস পাইনি, তাই অটোরিকশাতে করে যাচ্ছি।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান বলেন, ‘সড়কে তেমন যানজট নেই। তবে কিছুটা ধীরগতি আছে। অতিরিক্ত যাত্রীর চাপে এমনটি হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানজট কমাতে কাজ করছেন।’

কিশোরগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান ঘিরে স্থবিরতা কাটিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ছন্দে ফিরেছে পর্যটন শহর কক্সবাজার। ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকতে।
২ ঘণ্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া মারা গেছেন। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৪ ঘণ্টা আগে
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট উপভোগ করেছে বিপুলসংখ্যক দর্শনার্থী।
১৪ ঘণ্টা আগে