এক লাখ মিটার কারেন্ট জালসহ জেলে আটক
স্ট্রিম সংবাদদাতারাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানে এক লাখ মিটার কারেন্ট জালসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
আটক জেলে শাহ আলম শেখ (২০) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনুদ্দিন প্রামাণিকের পাড়ার হিরু শেখের ছেলে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে পরিত্যক্ত এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার এবং একজন জেলেকে আটক করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, উদ্ধারকৃত জাটকা স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। আর পরিত্যক্ত একলক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
.png)






