স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে আটজনকে দপ্তর দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।
এছাড়া পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া বিএনপি চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি মোট ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বাকিরা হলেন বিএনপি চেয়ারম্যানের ফরেন এডভাইজারি কাউন্সিলের সদস্য হুমায়ূন কবিরকে ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রুলস অব বিজনেস, ১৯৯৬–এর রুল ২(বি)– এর ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন।

রমজান উপলক্ষে খুলনায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় দেখা গেছে। রোজা শুরুর পর নগরের ১৫টি পয়েন্টে ১৫টি ট্রাকে তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করেছে টিসিবি।
১৮ মিনিট আগে
একুশে ফেব্রুয়ারিকে জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একুশের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণী এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশ বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে। নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।
৩ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার পর্বতপ্রমাণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং আগামী দিনে কাজের মধ্য দিয়েই তাদের চেষ্টার প্রতিফলন দেখা যাবে।
৩ ঘণ্টা আগে