স্ট্রিম প্রতিবেদক

আণবিক বিজ্ঞানী ও লেখক রেজাউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
হৃদরোগে আক্রান্ত হলে গত ১৩ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১৫ অক্টোবর তাঁর হার্টে অস্ত্রোপচার হয়। গতকাল শনিবার অবস্থার অবনতি হয় তাঁর। আজ সকালে তিনি হাসপাতালে মারা যান।
স্বজনেরা জানিয়েছেন,, রেজাউর রহমানের মরদেহ ল্যাবএইডের হিমঘরে রাখা হবে। তাঁর ছোট মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
রেজাউর রহমানের জন্ম ১৯৪৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ও চেক একাডেমি অব সায়েন্সেস থেকে ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে তিনি ৩৫ বছর গবেষণা করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন।
রেজাউর রহমান বিজ্ঞানবিষয়ক পাঠ্যবই ও সাধারণ পাঠকদের জন্য বহু গ্রন্থ রচনা করেছেন। গত বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি।
রেজাউর রহমান স্ত্রী হালিমা রহমান, দুই মেয়ে নীলাঞ্জনা ও মঞ্জুলিকা রহমানসহ বহু স্বজন, আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বড় ভাই এবং চিকিৎসক জাকিউর রহমানের বড় ভাই।

ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৩ মিনিট আগে
হবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
১ ঘণ্টা আগে
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
১ ঘণ্টা আগে
দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে