হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গেয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। স্ট্রিমকে তিনি বলেন, ‘গত রাতে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।'
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে— এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরে ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে বরখাস্ত করা হয়। আফজাল নাছের দীর্ঘদিন ধরে তিনি ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্বে ছিলেন।
.png)






