স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর কর্মী জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে বলছেন, ‘আজকে ভদ্রতার সঙ্গে বলছি। নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না।’ একপর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন, ‘আপনাদের তারা (বিরোধীপক্ষের লোকজন) এই রকম (বুড়ো আঙুল) দেখায়, আপনারা কিছুই করতে পারেন না।’
ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমি যদি না বলি, এখান থেকে বাইর হইতে পারবেন না। দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ।’ ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থার কথা বললে রুমিন দাবি করেন, সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এ সময় তাঁর সহকারী জাকির হোসেন শুভও অশোভন আচরণ করেন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে প্রার্থীর পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে।

.png)

সিরাজগঞ্জে চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেজাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনার সময় ধর্মীয় উদ্ধৃতি ও তার ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বাজেটের প্রশংসা না করলে ‘আজাব’ আসবে—এক এমপির এমন মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
২০ মিনিট আগে
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দিয়ে ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক। আজ বুধবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত অবস্থায় এখন নিখোঁজ আছেন বলে জানা গেছে। বুধবার এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে