হামে শিশু মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় আছে: স্বাস্থ্যসচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৮: ১৯
শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক। স্ট্রিম ছবি
শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক। স্ট্রিম ছবি

দেশে হামের প্রাদুর্ভাব ও সাড়ে তিনশর বেশি শিশুর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। শনিবার (৯ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত গোলটেবিলে স্বাস্থ্য সচিব বলেন, ‘হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানানো হবে। রাষ্ট্রের একটি বড় দায়িত্ব আছে; প্রতিটি মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।’

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর হাম শনাক্ত হওয়ায় ৬১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া রোগটির লক্ষণ থাকা ২৯১ শিশু মারা গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ৩৫২ শিশু প্রাণ হারিয়েছে।

আরও দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৪৭ হাজার ৫৫৬ জন।

দেশের হামের এমন প্রাদুর্ভাবের জন্য শুরু থেকেই টিকা না দেওয়াকে দায়ী করা হচ্ছে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে অন্তত ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় থাকা জরুরি। তবে গত কয়েক বছরে এই হার অনেক কম ছিল। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময়ও হামের টিকা দেওয়া হয় ঢিলেঢালাভাবে। এতে দেশব্যাপী হাম ছড়িয়ে পড়ায় এখন সরকারগুলোর দায় দেখছেন বিশেষজ্ঞরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত