
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গানের আসর জমিয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিনব এই কৌশলে তাদের গাঁজাসহ আটকে করে শাহবাগ থানা-পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সেরএক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূঁইয়া (২৪)।
গ্রেপ্তারদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এন এম নাসিরুদ্দিন জানান, মাদকমুক্ত শহর গড়তে ডিএমপি এ ধরনের সৃজনশীল অভিযান অব্যাহত রাখবে।
.png)






