
নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
বিকেলে গ্রাইন্ডিং মেশিন দিয়ে স্টিলের রঙের কৌটা কাটার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্রাইন্ডিং মেশিনের ঘর্ষণে তৈরি হওয়া স্ফুলিঙ্গ থেকেই কেমিক্যালের দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
.png)






