রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। তিন দফা দাবি নিয়ে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
আজ সোমবার (৭ জুলাই) দুপুর পৌনে ১২টায় শাহবাগ মোড় থেকে যমুনা অভিমুখে মিছিল নিয়ে আসেন বিডিআর সদস্যরা। মিছিলটি কাকরকাইল মসজিদ মোড়ে এলে বাধা দেয় পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নেন।

কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। আহ্বানে সাড়া না দিলে দুপুর সোয়া ১২টার দিকে জলকামান ও কমপক্ষে ৬টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়েছেন, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার আগে তাঁদের একজন প্রতিনিধিকে যমুনায় পাঠানোর আহ্বান জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। পাশাপাশি কাকরাইল মসজিদ মোড় থেকে সরে যেতে ১০ মিনিট সময় দেন। আন্দোলনকারীরা তাতে সাড়া না দিলে পুলিশ বল প্রয়োগ শুরু করে।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবি হলো তাঁদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহাল করে কারাগারে বন্দী থাকা বিডিআর সদস্যদের মুক্তি।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে