উপদেষ্টা বলেন, এ বছর পূজামণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। তাছাড়া সরকারি অনুদানও গত বছরের চেয়ে এক কোটি টাকা বাড়ানো হয়েছে।
স্ট্রিম প্রতিবেদক

এবারের দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, এ বছর পূজামণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। তাছাড়া সরকারি অনুদানও গত বছরের চেয়ে এক কোটি টাকা বাড়ানো হয়েছে। তিনি বলেন, গত বছর দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে চার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বৃদ্ধি করে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
এরপরও দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য কোনো প্রয়োজন থাকলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের মেয়াদকালে দুর্গাপূজায় মাত্র দুই কোটি টাকা করে অনুদান দেওয়া হতো।
দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। তাছাড়া পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূণ্যার্থী, দর্শনার্থী, পূজা উদযাপন কমিটিসহ সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এই অ্যাপের সহায়তায় যেকোনো ঘটনা ঘটলে এর তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী তথা সরকারের কাছে পৌঁছে যাবে। মোদ্দাকথা, দিনরাত ২৪ ঘণ্টা পূজা মনিটরিং করা হবে।
উপদেষ্টা আরও বলেন, দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এ পূজায় শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, অন্যান্য ধর্মের লোকজনও পূজা দেখতে আসেন। তাই সকলে মিলে এর পবিত্রতা রক্ষা করতে হবে।
ব্রিফিংয়ে রমনা কালী মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এম তরুণ দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৩৪ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে