
সাত সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অবসরে পাঠানো সাত এএসপি হলেন- র্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
অবসরে পাঠানো পুলিশ পরিদর্শকরা হলেন- মো. আবুল হোসেন, মো. কামরুল ইসলাম মোল্যা, মো. মুজিবুর রহমান, মোহা. জাবেদুল ইসলাম, মো. মজিবর রহমান, এ. কে. এম মিজানুল হক, মো. মীর মোশারফ হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. আজহারুল ইসলাম সরকার, মো. কামরুল ইসলাম, এ এফ এম নাসিম, মো. তোফাজ্জেল হোসেন, মো. জিয়াউল মোর্শেদ, সুনীল কুমার সরকার, একে এম আজমল হুদা, স্বপন কুমার মজুমদার, মো. বেলায়েত হোসেন, মো. মেহেদী হাসান, মো. মনিরুজ্জামান, মো. এনামুল হক, বেলাল উদ্দিন জাহাঙ্গীর, মো. বাবুল আকতার, ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, এম. এ. জলিল, কাজী সাহান হক, মো. মশিয়ার রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. মাহমুদুল হক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ সাহিনুর রহমান, বি. এম. ফরমান আলী, মো. রফিকুল ইসলাম, প্রলয় কুমার সাহা, মো. মিজানুর রহমান, কে, এম, আশরাফ উদ্দিন, মীর মো. নুরুল হুদা, নিবারন চন্দ্র বর্মন, এস এ মাসুদ পারভেজ, শেখ মো. গোলাম মোস্তফা, মো. মোস্তফা কামাল হায়দার, শাহ মো. হারুন অর রশীদ, খায়রুল ফজল, মো. ইসমাইল হোসেন, মো. এমদাদুল হক, সমীর চন্দ্র সূত্র ধর, মো. আখতারুজ্জামান প্রধান, মো. নান্নু মোল্লা, মো. জাকির রব্বানী।
জনস্বার্থে এই কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপন দুটিতে জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ৪৯ জন পরিদর্শককে অবসরে পাঠানো হয়েছে। তাদের সবারই চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে।
বিধান অনুযায়ী, একজন সরকারি কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার চাইলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। এক্ষেত্রে তারা সরকারি চাকরি বিধি অনুযায়ী অবসর ভাতার সুবিধা পাবেন।
সাতজন এএসপিকেও একই বিধান অনুযায়ী অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই সাত কর্মকর্তাও বিধি অনুসারে অবসর ভাতা পাবেন।
.png)






