স্ট্রিম সংবাদদাতা

মাগুরার শালিখা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলা আড়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে মাগুরা জেলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট (৪৮) ও উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুরজ্জামান মুন্সি (৪০)। তাদের কাছ থেকে চীনে তৈরি একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি রামদা ও দুটি ছুরি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ বলেন, শালিখা উপজেলা বিএনপির দুই নেতাকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তবে কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানি না।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, ওই দুজনের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় মাগুরা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে