স্ট্রিম প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ঢাকাস্থ সুইডিস রাষ্ট্রদূত আমাদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমরা নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিসহ ইতিপূর্বে শেষ হওয়া আপিল শুনানির পদ্ধতি সম্পর্কে তাদের জানিয়েছি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন কীভাবে হ্যান্ডেল করছে এ সম্পর্কে জানতে চেয়েছেন রাষ্ট্রদূত।’
আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনে তাদের কোনো সহযোগিতা লাগবে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে নির্বাচনে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে তাঁদের জানিয়েছি। এছাড়া আগামী ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সম্পর্কে তাঁদেরকে একটি ব্রিফিং করা হবে, সে বিষয় জানিয়েছি।’
এ সময় এখন পর্যন্ত কতজন প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আজকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। এখন সারাদেশ থেকে এখানে তথ্য আসবে সেগুলো কম্পাইল করতে হবে; আমাদের সময় লাগবে। আগামীকাল এটার তথ্য জানা যাবে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে