স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুর রোডের কলেজগেট এলাকায় (গণভবনের সামনে) ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ রয়েছে। এর আগে গত সপ্তাহে রাজধানীর আমিনবাজারে পাইপলাইনে ছিদ্র হওয়ায় এক সপ্তাহ ধরে কম চাপে গ্যাস পাচ্ছে ঢাকাবাসী। এরইমধ্যে নতুন করে এই দুর্ঘটনায় গ্যাসের চাপ আরও কমেছে।
শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ লিকেজের কথা জানিয়েছে। সেইসঙ্গে গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করা হয়েছে। যে কারণে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও এর আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনে কাজ চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে ঢাকায় রান্নার জ্বালানির আরেক উৎস বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রি করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার গ্যাস নিয়েও সংকট চলছে। আমদানি কম হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে এলপিজির সরবরাহ কম। জানুয়ারি মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও কিনতে হচ্ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকায়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে