ফলোআপ
স্ট্রিম প্রতিবেদক

অবশেষে শুরু হয়েছে হাতিরঝিলের সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা দেখা দেয় হাতিরঝিলে। ছোট বড় খানাখন্দ ছিল রাস্তায়। দুর্গন্ধ তৈরি হয়েছিল জলাশয়ে। ছিল না ডাস্টবিন।
গত সোমবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিলের একপাশের রাস্তা বন্ধ কাজ করছেন কর্মীরা। তাঁরা ভাঙ্গা জায়গাগুলো চিহ্নিত করে ভরাট করছেন। তাতে নতুন করে বিটুমিনের ঢালাই দিচ্ছেন। এসব বিষয় সংস্কারের এরই মধ্যে কাজ শুরু হয়েছে। ফলে কমতে শুরু করেছে অব্যবস্থাপনা।
হাতিরঝিল ঘুরে দেখা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্যোগে হাতিরঝিলের জলাশয়ের ময়লা পরিষ্কার করার উদ্যোগ চলমান রয়েছে। পানির দুর্গন্ধ কমাতে ছিটানো হয়েছে রাসায়নিক। সেইসঙ্গে হাতিরঝিলজুড়ে বসানো হয়েছে ডাস্টবিন। নতুন বসানো এই ডাস্টবিনগুলোর নাম দেওয়া হয়েছে ‘বর্জ্যদানি’।
খোঁজ নিয়ে জানা গেছে, হাতিরঝিল এলাকায় যেন যানজট তৈরি না হয়, তাই ছুটির দিনে বা একটি রাস্তা বন্ধ করে কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।
যোগাযোগ করা হয়ে রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মুজাফফর উদ্দিন স্ট্রিমকে বলেন, ‘হাতিরঝিলের ভাঙ্গা রাস্তাগুলো চিহ্নিত করে সেখানে কাজ চলছে। তবে একসাথে বেশিসংখ্যক মেশিনারি বা লেবার দিয়ে কাজ করতে গেলে রাস্তা ব্লক করে দিতে হবে। কিন্তু হাতিরঝিলে যে নরমাল মুভমেন্টটা হয়, ট্রাফিকের কনজেশন সৃষ্টি হয়, সেটা আমরা মাথায় রেখেছি। আমরা তিন মাসের টার্গেট নিয়েছি। আশা করি এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’

মো. মুজাফফর উদ্দিন আরও বলেন, ‘হাতিরঝিলে নতুন করে দুই শর বেশি ডাস্টবিন বসানো হয়েছে। এই ডাস্টবিনগুলো স্পেশাল টাইপের। এর আগে হাতিরঝিলে আমরা অনেক প্যাটার্নের ডাস্টবিন ইন্সটল করেছি। কিন্তু সেগুলো চুরি হয়ে যায়। কিন্তু এগুলো প্লাস্টিকের। ফলে চুরির শঙ্কা কম। এছাড়া এগুলোর ম্যাটেরিয়ালসটা ডিজাস্টারপ্রুফ টাইপের, সাধারণ আঘাতে ভাঙবে না।’
জলাশয়ের পানি পরিষ্কার করতে মেডিসিন দেওয়া হয়েছে জানিয়ে মুজাফফর উদ্দিন বলেন, ‘রেইনি সিজনে যেরকম ওয়াটার ফ্লো থাকে, এখন আর ওয়াটার ফ্লো হওয়ার সম্ভাবনা নাই, যার কারণে ওয়াটার ট্রিটমেন্টের যে মেডিসিনগুলো আছে, সেগুলো আমরা সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করে যাচ্ছি। পানি পিউরিফিকেশনের জন্য মেডিসিন দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, এর আগে হাতিরঝিলের অব্যবস্থাপনা নিয়ে গত ২০ নভেম্বর বাংলা স্ট্রিম ও ঢাকা স্ট্রিমে ৪ পর্বের সিরিজ প্রতিবেদন প্রকাশিত হয়।

ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১২ মিনিট আগে
হবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
১ ঘণ্টা আগে
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
১ ঘণ্টা আগে
দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে