স্ট্রিম প্রতিবেদক

বাবা সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে বাসভবন থেকে বের হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে লাল ও সবুজ রঙে সজ্জিত বুলেটপ্রুফ বাসে করে তিনি জিয়া উদ্যানের উদ্দেশে রওয়ানা দেন।
দুপুর ৩টার পর পর তাঁকে বহনকারী গাড়িবহর বিজয়সরণী মোড়ে পৌঁছায়। তবে সেখানে পৌঁছানোর পর নেতাকর্মীদের প্রচণ্ড ভিড়ের কারণে গাড়ি বহরটির গতি কমে আসে। এই রিপোর্ট লেখার (৪টা ১৫ মিনিট) সময় পর্যন্তও গাড়িবহরটি জিয়া উদ্যানে পৌঁছাতে পারেনি।
আজকের কর্মসূচি অনুযায়ী, জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঢেকে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও। এছাড়াও আজ সকাল থেকে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
সকাল ৯টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের ভেতর সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হলেও, এর পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর ছাড়াও স্মৃতিসৌধের ফটক ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
অন্যদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধের সামনে ভিড় করতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে অনেকে স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে