স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রুমিনের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে গুরুতর অনিয়ম দেখা যাচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইউএনও অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন। এর আগে বিএনপির প্রার্থীর নানা অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলেও উল্লেখ করা হয়।
দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার আশঙ্কা, ইউএনও’র পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় ভোট সুষ্ঠু নাও হতে পারে।
তবে অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সরাইলের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকার বলেন, কোনো প্রার্থী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আমরা ব্যবস্থা নিই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য উপজেলা প্রশাসনসহ আমরা বদ্ধ পরিকর। উনি (রুমিন ফারহানা) কোনো বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১৯ মিনিট আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
১ ঘণ্টা আগে