স্ট্রিম প্রতিবেদক

কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ ও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর এবার পলাতক মাদ্রাসা পরিচালক আল-আমিনের সহযোগী আবু বকরের বাসা থেকে গানপাউডার ও ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর মুগদা এলাকায় আবু বকরের বাসায় তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাঁর হেফাজত থেকে গানপাউডার ও ককটেল উদ্ধার করে পুলিশ।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্ট্রিমকে বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সেই মামলায় আরও বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পলাতক মাদ্রাসা পরিচালক আল-আমিনের সহযোগী। এদের একজনই হলেন আবু বকর। তাঁর বাসা থেকে প্রায় দুই শ গ্রাম গানপাউডার ও ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে