স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী ৯১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত জুলাই মাসে চালানো বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবেশ দূষণ রোধ ও সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে। এ বিভাগে ৩৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া ওয়ারী বিভাগে ১৭২টি, তেজগাঁওয়ে ১৩১টি, উত্তরা বিভাগে ১২৮টি, গুলশানে ৫৬টি, মিরপুরে ৩৬টি, রমনা বিভাগে ৩৪টি এবং লালবাগ বিভাগে ৪টি মামলা করা হয়েছে।
ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ক্ষতিকর কালো ধোঁয়া ছড়ানো যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

.png)

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকায় অ্যাটমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব জেলার পুলিশ সুপারকে হাইওয়ে ও এপিবিএনে বদলি করা হয়েছে।
১৯ মিনিট আগে
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। একই সঙ্গে হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তারা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নগরের লালবাগ এলাকায় এই বিক্ষোভ হয়।
৩৪ মিনিট আগে