সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু পচে যাওয়া মানুষ: জাহেদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৪: ৪৪
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : পিআইডি
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : পিআইডি

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও একজন নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাকিব আল হাসান দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন?

সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইনড। ৫ তারিখেও তো তার বক্তব্য এসেছে।

সাকিব দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার নিরাপত্তা দেবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, 'উনি বাংলাদেশে আসবেন মামলা, আইন ও বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি না। নো ওয়ে!'

তিনি আরও বলেন, উনি আসবেন এবং নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন। উনার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন বিচারালয়ে আসবেন। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।

তিনি আরও বলেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বীভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক তারা পাবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত