
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রশাসন শাখা-১-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।
গত ৭ জুন থেকে ১৫ জুলাই সংসদের সবশেষ দ্বিতীয় অধিবেশন চলেছিল। গত ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন হয়েছিল এবং ৩০ জুন তা পাস হয়। বাজেটের ওপর মোট ১৪ কার্যদিবসে ৪৮ ঘণ্টা ৫১ মিনিট সাধারণ আলোচনা হয়। ২৬ কার্যদিবসের দ্বিতীয় অধিবেশনে মোট ১০টি সরকারি বিল পাস হয়েছিল।
.png)




-78ae87-256x144.webp)

