পিটিয়ে অন্তঃসত্ত্বাকে হত্যা, স্বামীকে পুলিশে দিল জনতা
স্ট্রিম সংবাদদাতাসাভার

ঢাকার ধামরাইয়ে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার যাদবপুরের গোমগ্রামে এই ঘটনা ঘটে। পরে পপির স্বামী স্বামী লিটন সরকারকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
ধামরাই থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, সুরতহালে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, লিটন সরকার দীর্ঘদিনে মাদকাসক্ত। প্রায় স্ত্রীকে শারীরিক-মানসিক নির্যাতন করতেন তিনি। রোববার দুপুরে সাত বছর বয়সী সন্তানের সামনে পপিকে বেদম মারধর করেন লিটন। এতে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন পপি। অবস্থা গুরুতর হলে সন্ধ্যার দিকে পপিকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খবর জানাজানি হলে লিটনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
পপির বাবা পরিমল সরকারের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েে মারধর করেন লিটন। আগে একাধিকবার নির্যাতন করা হলে, একপর্যায়ে মেয়েকে তিনি নিজের বাড়িতে আনেন। পরে জামাই ক্ষমা চেয়ে আবার তাঁকে নিয়ে যায়। এবার সে আমার মেয়ে মেরেই ফেলল। আমি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
.png)






