স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এরমধ্যে একজকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসেইউতে) চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দুজনেরও অবস্থা খারাপ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, '৩৩ নম্বর ওয়ার্ডের ছাদে বেশ কিছুদিন ধরে এসিগুলোর সার্ভিসিং চলছিল। আজ সকালে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গণপূর্তের তিনজন শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, আরেকজনের শ্বাসনালিতে গ্যাস প্রবেশ করায় তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সৌভাগ্যক্রমে রোগী বা হাসপাতালের অন্য কেউ আহত হননি।
বিস্ফোরণের পর হাসপাতালের বিদ্যুৎ বিভাগ, দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়।'
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশ না করে) বলেন, 'বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে আগুন বা বিস্ফোরণ ঘটেছে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রকৌশল বিভাগ কাজ করছে। আহতদের নাম ও ঠিকানা এখনো পাইনি।'
চমেক সূত্র জানায়, এসিটি পুরনো ছিল। কয়েক দিন ধরে সেটির কুলিং সমস্যা দেখা দিচ্ছিল। আজ সকালে যখন সার্ভিসিং করা হচ্ছিল, তখন হঠাৎ গ্যাস প্রেসার বেড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে এসির কম্প্রেসার এবং পাইপলাইন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, আহত ৩ জনের মধ্যে একজনের শরীরের ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। বাকি দুজনের ৫০-৬০ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেবে। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই (Marie MASDUPUY) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১১ মিনিট আগে
হবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
১ ঘণ্টা আগে
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
১ ঘণ্টা আগে
দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে