স্ট্রিম প্রতিবেদক

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে তাঁর অব্যাহতিপত্র জমা দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি এই পদ থেকে সরে দাঁড়ান। তাঁর পদত্যাগের ফলে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে মোহাম্মদ আরশাদুর রউফকে এই দায়িত্ব দেওয়া হলো।

.png)

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের মৃত্যু হয়েছে।
৭ মিনিট আগে
দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার, আমানতকারীদের সুরক্ষা জোরদার এবং আর্থিক খাত সংস্কারের জন্য বাংলাদেশকে ৪৫ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। আজ বুধবার (২৪ জুন) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
১৯ মিনিট আগে
একটি গোষ্ঠী বিএনপিকে সংখ্যালঘু বিরোধী দল হিসেবে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৩ মিনিট আগে
মুদিদোকান, প্রসাধনী, রেস্তোরাঁসহ বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসাসহ বেশ কিছু খাতকে ২০২৬-২৭ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।
৩৫ মিনিট আগে