স্ট্রিম সংবাদদাতা

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করতে শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে তাঁর বাড়িতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ওই সময় বেরোবি উপাচার্য পেছনে দাঁড়িয়ে আছেন–এমন একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন কয়েকজন।
বিষয়টি নিয়ে শনিবার (৩১ জানুয়ারি) আবু সাঈদের ভাই আবু হোসেন এক ফেসবুক পোস্টে জানান, বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী আমন্ত্রিত হিসেবেই আবু সাঈদের বাড়িতে যান। তবে নিরাপত্তার কারণে তারেক রহমানের পাশে পরিবারের সদস্য ছাড়া কাউকে বসতে দেওয়া হয়নি। এতে যদি কোনো ভুল হয়ে থাকে, সেজন্য দুঃখ প্রকাশও করেন তিনি।
আবু হোসেন তাঁর ফেসবুকে লেখেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা গতকাল আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে আমরা তাকে যথাযথভাবে সম্মান জানাতে পারিনি। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা পরিবারের সদস্য ছাড়া কাউকে বসতে দেননি। সবাই যেন বিষয়টি ভুলভাবে না বোঝেন। আমন্ত্রণ জানানোর পর যদি কোনো অসঙ্গতি হয়ে থাকে, সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আবু সাঈদের পরিবার উপাচার্যকে নিজ পরিবারের একজন হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টি নিয়ে কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা করছে।
বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, আমাকে আবু সাঈদের বাবা ও পরিবার আমন্ত্রণ জানিয়েছিলেন। তারাই আমাকে তারেক রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমি অভিভাবকের মতো খোঁজখবর নিই সেটাও জানান।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১৪ মিনিট আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে