স্ট্রিম প্রতিবেদক

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর তাঁকে প্রেস মিনিস্টার পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। ফ্রিল্যান্স সাংবাদিক ফয়সাল মাহমুদ এই পদে সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
ফয়সাল মাহমুদের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি আল জাজিরা, নিক্কেই এশিয়া, টিআরটি ওয়ার্ল্ড, এশিয়া টাইমস, ভাইস নিউজ, ভয়েস অব আমেরিকা এবং দ্য ওয়্যারসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। এছাড়া তিনি তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর বাংলাদেশ প্রতিনিধি ছিলেন।
ফয়সাল মাহমুদ বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খানের প্রকাশনা ‘বাংলা আউটলুক’-এর ইংরেজি সংস্করণের সম্পাদক। নিক্কেই এশিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক এসএবিইডব্লিউ পুরস্কার পেয়েছেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য ড. মো. আলী মুর্তুজার কনিষ্ঠ পুত্র এবং ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের (শহীদ আসাদ) ভাতিজা।

গোপালগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
হাম ও রোগটির উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে এক এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে ১৬ শিশু।
২৫ মিনিট আগে
কক্সবাজারের উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৫ মে) সকালে বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহায় রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে এখনো বেচাবিক্রি জমে ওঠেনি। আগামী দুই দিন পরিস্থিতি বদলাবে বলে আশা করছেন হাটসংশ্লিষ্টরা।
৩১ মিনিট আগে