
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
বুধবার (১২ আগস্ট) জাতীয় জাদুঘরের মহাপরিচালকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাদুঘরকে শিশু-বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রতি মঙ্গলবারকে ‘চিলড্রেন ডে’ ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত নিদর্শনসমূহ দেখতে পারবে। এতে তারা দেশের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনে উৎসাহিত করার এবং দলীয়ভাবে পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
জাতীয় জাদুঘরে প্রতি মঙ্গলবার নিয়মিত সূচি অনুযায়ী বিনামূল্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকরা এই সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
.png)






