স্ট্রিম প্রতিবেদক

টিকিটের কালোবাজারি বন্ধ করতে বাংলাদেশ রেলওয়ের গঠিত টাস্কফোর্স সাত দিনে ১৭ লাখ ২৬ হাজার টাকা জরিমানা ও ভাড়া আদায় করেছে। এ সময়ে টিকিট ছাড়া ভ্রমণ এবং অন্যের টিকিটে ভ্রমণের দায়ে ৮ হাজারের বেশি যাত্রীকে শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের ২৩টি টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে। গত ১২ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে বিনা টিকিটে ভ্রমণ এবং অন্যের নামে কেনা টিকিটে ভ্রমণের মতো অপরাধে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের প্রকৃত মূল্য বাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করা হয়েছে। এ সময়ে টিকিটবিহীন মোট ৬ হাজার ২৭৮ জন এবং অন্যের আইডি দিয়ে কেনা টিকিটে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রীকে শনাক্ত করা হয়।
অভিযানকালে টাস্কফোর্সের সদস্যরা যাত্রীর টিকিটের ওপর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বরের সঙ্গে যাত্রীর দেখানো পরিচয়পত্র মিলিয়ে দেখেন।
রেলওয়ের পূর্বাঞ্চলে ৩ হাজার ২৫৭ জন টিকিটবিহীন এবং ৯৮৬ জন অন্যের আইডির টিকিটে ভ্রমণকারী যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা, অর্থাৎ মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।
একইভাবে, পশ্চিমাঞ্চলে ৩ হাজার ২১ জন টিকিটবিহীন এবং ৮৬৭ জন অন্যের আইডির টিকিটে ভ্রমণকারী যাত্রীকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, অর্থাৎ মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। এ সময় টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সন্দেহে ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার জন্যও সুপারিশ করা হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, পূর্বাঞ্চলের জন্য ১৩টি এবং পশ্চিমাঞ্চলের জন্য ১০টিসহ মোট ২৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। রেলের নিয়মিত টিকিট চেকিং কার্যক্রমের পাশাপাশি এই টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে টিকিটবিহীন বা অন্যের টিকিটে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
৩৫ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন।
১ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে নতুন সরকার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এ কথা জানান। তিনি বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের তারিখ পেছানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
১ ঘণ্টা আগে