স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ২২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের একাধিক দল এসব অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান মিশাল (২৯), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আনিকুল ইসলাম নাঈম (৩২), তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবু (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সোবহান মিয়া (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. শাওন (২১), বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুর রহিম (২৫), এবং শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নুরুজ্জামান খান (৫১)।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত ‘লকডাউন কর্মসূচি’ সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন এবং বিভিন্ন যোগাযোগমাধ্যমের চ্যাট ও ভয়েস রেকর্ডের মতো প্রমাণাদি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি নামাজ ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী।
৭ মিনিট আগে
সদ্য ক্ষমতাসীন জোট কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৪ মিনিট আগে
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
১ ঘণ্টা আগে